বাগেরহাটে পৌর কাউন্সিলর ও আ.লীগ নেতাসহ আটক ৩

বাগেরহাটে পৌর কাউন্সিলর ও আ.লীগ নেতাসহ আটক ৩
সেনাবাহিনীর হাতে আটক আসামিরা এবং জব্দ করা মালামাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাগেরহাটে নির্বাচনকালীন নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা এবং পৌর কাউন্সিলর দোলন মোল্লাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত ১টা থেকে ৪টা পর্যন্ত নাগেরবাজার এলাকায় ব্যবসায়ী মধুসূদন ধামের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. দোলন মোল্লা, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্যবসায়ী মধুসূদন ধাম ও আওয়ামী লীগ কর্মী মো. মাসুম বিল্লাহ।

এ সময় ওই বাসা থেকে আট বোতল বিয়ার, নগদ ৫ লাখ ৩৫ হাজার ৫৩০ টাকা, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বাটন মোবাইল ও আটটি চেক বই জব্দ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাদিক ডিভিশনের ২৮ পদাদিক ব্রিগেডের ২৩ আর-ই ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধুসূদন ধাম আসন্ন নির্বাচনে নাশকতার সৃষ্টির জন্য বাগেরহাটে আওয়ামী লীগের সাবেক এমপি শেখ তন্ময়ের সাথে প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে যোগাযোগ করছিলেন। দোলন মোল্লার ব্যক্তিগত মোবাইল থেকে এই যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আটক ব্যক্তিদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad