কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন  

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন  
রমেশ চন্দ্র সেন। ফাইল ছবি
Advertisement
Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দী অবস্থায় মারা গেছেন। দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে তিনি মারা যান। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ছিলেন।

দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান্য, রমেশ সেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান টাইমস অব বাংলাদেশকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে রমেশ চন্দ্র সেনকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেপ্তার হন। এরপর থেকে দীর্ঘদিন তিনি দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।

তিনি ঠাকুরগাঁও ১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad