শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি, জনজীবনে দুর্ভোগ

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি, জনজীবনে দুর্ভোগ
Advertisement
Advertisement

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

কনকনে ঠান্ডায় শহর ও গ্রামাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিনভর সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ আরও বেড়েছে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন, ‘শীত মৌসুমের শেষ পর্যায়ে থাকলেও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।’

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad