অ্যাডভোকেট এম আনিছুর রহমান আনিছ ঢাকা বিশেষ জজ আদলতের ((বিশেষ আদালত-৪) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ৬ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সানা মো. মাহ্রুফ সাক্ষরিত এক আদেশে পিপি হিসেবে তাকে (আনিছ) নিয়োগ দেওয়া হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও অন্যান্য পাবলিক প্রসিকিউটররা নতুন পিপিকে প্রথম কর্মদিবসে ফুলের শুভেচ্ছা জানান।
নবনিযুক্ত পিপি এম আনিছুর রহমান যোগদান করে বলেন, দেশের বিচার ব্যবস্থাকে যথাযথভাবে পরিচালনার জন্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। তাই সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করি।
অ্যাডভোকেট এম আনিছুর রহমান আনিছ বরিশালের হিজলা উপজেলার মুন্সীবাড়ীর দলিলুর রহমানের ছেলে। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সাবেক সহ-সাধারণ সম্পাদক।
এ ছাড়া তিনি ঢাকা মহানগর বিএনপির আইন সহায়তা সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন তিনি।


