ঢাকা ট্যাকসেস বারের সভাপতি মিজান, সম্পাদক আশরাফ

ঢাকা ট্যাকসেস বারের সভাপতি মিজান, সম্পাদক আশরাফ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে মো. মিজানুর রহমান (দুলাল) সভাপতি এবং আশরাফ হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার দুপুরে ভোট গণনা শেষে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়।

গত ২২ ও ২৩ এপ্রিল রাজধানীর কাকরাইলে অবস্থিত রাজস্ব ভবনে অ্যাসোসিয়েশনের দপ্তরে দুই দিনব্যাপী এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধিত সদস্যরা প্রত্যক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

এবারের নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এগুলো হলো বিএনপি সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।

২০১৮ সালের পর এবারই প্রথম ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad