সংস্কার ও পরিবর্তনের এজেন্ডা থেকে সরে এসেছে বিএনপি: নাহিদ

সংস্কার ও পরিবর্তনের এজেন্ডা থেকে সরে এসেছে বিএনপি: নাহিদ
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে সংস্কার ও পরিবর্তনের যে অঙ্গীকার করা হয়েছিল, সরকার গঠনের পর তা থেকে সরে এসেছে বিএনপি।

শুক্রবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নির্বাচন ছিল না। এটি ছিল দেশ পরিবর্তনের নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন।

তিনি অভিযোগ করেন, ‘অতি দুঃখের বিষয় নির্বাচিত সরকার গণভোটকে অস্বীকার করল। তারা এই নির্বাচনকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে লিগ্যাসি, সেই লিগ্যাসি থেকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতার পথ পরিবর্তনের নির্বাচনে পরিণত করলেন।’

নাহিদ ইসলাম আরও বলেন, এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে।

আরও পড়ুন

তিনি অভিযোগ করেন, আর্থিক খাত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আবারও দলীয়করণ এবং প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব বাড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তির রাজনীতি তৈরি হচ্ছে।

নাহিদ বলেন, ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি অভিযোগ করেন, সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানেও দলীয়করণ করছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সারা দেশে নির্বাচনের প্রস্তুতি নিন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপনাদের সমর্থন জানাবে।’
তিনি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে।’

তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনসিপির প্রতি ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং তরুণদের মধ্যে আগ্রহ বাড়ছে।

অনুষ্ঠানে এনসিপিতে নতুন যোগদানকারীদের নাম ঘোষণা করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad