ক্যানসারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু

ক্যানসারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শরীর থেকে একটি ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যানসার কোষ অপসারণ করা হয়েছে। তার বার্ষিক মেডিকেল রিপোর্ট প্রকাশের মাধ্যমে শুক্রবার এই তথ্য জানা গেছে বলে জানিয়েছে বিবিসি।

রিপোর্ট প্রকাশের পর এক্সে দেওয়া একটি পোস্টে নেতানিয়াহু জানান, তিনি বর্তমানে শারীরিকভাবে ‘চমৎকার অবস্থায়’ আছেন। তিনি বলেন, ‘বর্ধিত প্রোস্টেটের সফল অস্ত্রোপচারের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকরা তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট টিউমার খুঁজে পান। তবে চিকিৎসার মাধ্যমে “সমস্যাটি দূর করা হয়েছে এবং এর কোনো চিহ্ন অবশিষ্ট নেই”।’

নেতানিয়াহু জানান, ইরান ও ইসরায়েলের যুদ্ধের চরম উত্তেজনার মধ্যে তেহরান যাতে ‘ইসরায়েলের বিরুদ্ধে আরও বেশি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর’ সুযোগ না পায়, সেজন্য তিনি এই স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্ব করার অনুরোধ করেছিলেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, প্রায় দেড় বছর আগে তিনি বর্ধিত প্রোস্টেটের জন্য প্রাথমিক অস্ত্রোপচার করিয়েছিলেন এবং এরপর থেকে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। সাম্প্রতিক এক পরীক্ষার সময় সেখানে ১ সেন্টিমিটারেরও কম আয়তনের একটি ছোট দাগ ধরা পড়ে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমার প্রোস্টেটে সামান্য একটি মেডিকেল সমস্যা ছিল, যা সম্পূর্ণভাবে চিকিৎসা করা হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এটি এখন অতীত।’

নেতানিয়াহু তার পোস্টে আরও উল্লেখ করেন, ব্যক্তিগত বা জাতীয়–যেকোনো পর্যায়ের সম্ভাব্য বিপদ সম্পর্কে সময়মতো তথ্য পেলে তিনি তাৎক্ষণিক তার সমাধান করতে চান।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউস সফরে যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। সেখানে ইরানের সঙ্গে যুদ্ধের দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করার চেষ্টা করার কথা রয়েছে। এদিকে, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad