ঢাকার ১৩ আসনে বিএনপির প্রার্থী যারা

ঢাকার ১৩ আসনে বিএনপির প্রার্থী যারা
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ১৩ আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাসহ সারা দেশে ২৩৭ আসনে একক প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

ঢাকায় ২০ সংসদীয় আসনের মধ্যে ১৩ জনের প্রার্থিতা চূড়ান্ত করেছে দলটি। তারা হলেন–ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ): খন্দকার আবু আশফাক, ঢাকা-২ (কেরানীগঞ্জ): আমানউল্লাহ আমান, ঢাকা-৩ (কেরানীগঞ্জ-জিনজিরা): গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ (যাত্রাবাড়ী): তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ (ডেমরা): নবী উল্লাহ নবী, ঢাকা-৬ (কোতোয়ালি-সূত্রাপুর):  ইশরাক হোসেন, ঢাকা-৮ (মতিঝিল-শাহজাহানপুর-রমনা)):  মির্জা আব্বাস, ঢাকা-১১ (বাড্ডা): এম এ কাইয়ুম, ঢাকা-১২ (তেজগাঁও): সাইফুল আলম নিরব, ঢাকা-১৪ (মিরপুর): সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫( কাফরুল): শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা-১৬ (পল্লবী): আমিনুল হক এবং ঢাকা-১৯ (সাভার): দেওয়ান সালাহ উদ্দিন বাবু।

এদিকে, ঢাকা-৭ (চকবাজার-লালবাগ), ঢাকা-৯ (সবুজবাগ), ঢাকা-১০ (ধানমন্ডি), ঢাকা-১৩ (মোহাম্মদপুর), ঢাকা-১৭ (গুলশান-বনানী) এবং ঢাকা-১৮ (উত্তরা-সেনানিবাস) এবং ঢাকা-২০ (ধামরাই)-এ কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনগুলো জোটের প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad