ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’
ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার রয়েছে। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ঢাকা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক জানিয়েছে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৫৫।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে যানবাহন ও মানুষের ভিড় তুলনামূলক কিছুটা কম থাকলেও বাতাসে কোনো উন্নতি দেখা যায়নি। বরং আগের দিনের থেকে বাতাসের মানে লক্ষণীয় অবনতি হয়েছে।

শুক্রবার সকালে একই সময়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে তালিকাভুক্ত হলেও শনিবার তা সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।

আইকিউএয়ারের তথ্য মতে, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ৪০৪ একিউআই স্কোর শহরটির বাতাসের মান ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। এদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর দিল্লির স্কোর ৩০৮। তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং, যার স্কোর ১৮০। ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা।

আরও পড়ুন

আইকিউএয়ারের তথ্য মতে, লাহোরের বাতাসের মান সাধারণত শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে খারাপ হয়ে যায়। এ সময় পাঞ্জাব প্রদেশের কৃষকরা ফসল কাটার পর জমিতে বাকি থাকা খড়কুটো পুড়িয়ে ফেলায় ধোঁয়া সৃষ্টি হয়। সেই সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের কারণে দূষিত কণাগুলো বাতাসে আরও দীর্ঘ সময় আটকে থাকে।

বাতাসে কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে গণ্য করা হয়। স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিবদ্ধ হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে, স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে। সেগুলো হলো বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর