ঢাকায় সভা-সমাবেশে ফের নিষেধাজ্ঞা

ঢাকায় সভা-সমাবেশে ফের নিষেধাজ্ঞা
Advertisement
Advertisement

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আবারও কয়েকটি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। শনিবার নতুন এক গণবিজ্ঞপ্তি দিয়ে ডিএমপি জানায়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট গেটসহ ঢাকার বেশ কিছু স্থানে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

এর আগে বিভিন্ন সময় আন্দোলনের কারণে পুলিশ এমন গণবিজ্ঞপ্তি জারি করেছে। গত ১৩ মার্চ, ১০ মে, ৯ জুন, ৮ জুলাই ও ৪ সেপ্টেম্বরও একই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যেকোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এই নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখা যাবে না।

এর আগে ২৭ আগস্ট, শাহবাগ মোড় অবরোধের ঘটনায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। বুয়েটের নেতৃত্বে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেছিল। পরে মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলেও পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ লাঠিপেটা, জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন ছাত্র ও পুলিশ সদস্য আহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad