মাগুরায় গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

মাগুরায় গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাগুরার মহম্মদপুর উপজেলায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–আনারুল ইসলামের মেয়ে তারিন (৮), তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯) এবং সাজ্জাদ মিয়ার মেয়ে সিনথিয়া।

স্বজনরা জানিয়েছেন, তানহা ও সিনথিয়া মামাতো-ফুপাতো বোন, আর তারিন তাদের প্রতিবেশী। দুপুরে তারা বাড়ির পাশের খালে একসঙ্গে গোসল করতে যায়। দীর্ঘসময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পানিতে নেমে তিনজনকেই উদ্ধার করে।

তাদের দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আসাদুর রহমান বলেন, ‘ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি (ইসিজি) পরীক্ষায় নিশ্চিত হয়েছি হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের জানান, স্থানীয়দের সহায়তায় শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তারা বেঁচে ছিল না। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad