ঢাকায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার বংশালে বৃষ্টির কারণে জমা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে বংশাল নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এই দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো আমিন (৩০) একটি বেকারী দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। পথচারীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী জিসান জানান, সকালে বাইবাইসাইকেল নিয়ে নাজিরাবাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ বাইসাইকেলসহ পানিতে পড়ে যান তিনি। দেখতে পেয়ে বাঁশ দিয়ে টেনে তাকে দূরে নিয়ে আসা হয়। এরপর পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

আরও পড়ুন

জিসান আরও জানান, ঘটনাস্থলে রাস্তার পাশে বিদ্যুতের খুটি আছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারণা করা হচ্ছে, সেই খুটি থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল পানি।

মৃত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad