চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একথা জানান।

রোববার গণঅধিকার পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের সহযোগিতায় উন্নত চিকিৎসা নিতে নুরুল হক নুর সিঙ্গাপুর যাবেন।

জাতীয় পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ২৯ আগস্ট রাতে ঢাকার বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন।

গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর তিনি বাসায় ফেরেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad