ঢাকায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

ঢাকায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী ‘মাদক কারবারি’ গ্রেপ্তার
ছবি: ডিএমপির সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় এক বিশেষ অভিযানে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মহিতাজ মুসকান (২২) নামের এক নারী ‘মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মিরপুর মডেল থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পীরেরবাগ এলাকার ঝিলপাড়া মসজিদ সংলগ্ন ‘তাসনিম বিজয় ভবনে’ কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের সত্যতা যাচাই করতে সকালে ওই ভবনে বিশেষ অভিযান চালায় পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে মহিতাজ মুসকানের হেফাজত থেকে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বর্তমানে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে মিরপুর মডেল থানা সূত্রে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad