ডেমরায় কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ দগ্ধ ৩

ডেমরায় কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ দগ্ধ ৩
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর ডেমরা আমুলিয়া মডেল টাউনে একটি টিনশেড কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন ফায়ার ফাইটারসহ মোট তিনজন দগ্ধ হয়েছেন।

আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন ফায়ার ফাইটার নাইম হোসেন (৩০), কারখানা কর্মচারী মো. সুজন (২২) ও বাবু (২৩)।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

কারখানার কর্মী মো. সোহেল জানান, সকালে প্রিন্টিং মেশিনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানায় বিপুল পরিমাণ রাসায়নিক মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।

আরও পড়ুন

শ্রমিকরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করার সময় আগুনের কুণ্ডলীতে দগ্ধ হন সুজন ও বাবু। তাদের মধ্যে সুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সদস্য নাইম হোসেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে আহত হন। আগুন নেভানোর একপর্যায়ে তার ডান পা দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, চিকিৎসাধীন সুজনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে, ফায়ার ফাইটার নাইমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাবুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা সবাই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad