ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন রোগী ৪৭৩

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন রোগী ৪৭৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮৫ জনে এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১৬৫ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) এবং ৮১ জন ঢাকা মহানগরীর। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এলাকাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮১১ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। এর বাইরে বরিশাল বিভাগে ২ হাজার ৫২৮ জন (মৃত্যু ২), চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৮২২ জন (মৃত্যু ৪), খুলনা বিভাগে ১ হাজার ৩৮২ জন (মৃত্যু ৪), ময়মনসিংহ বিভাগে ৩৯৬ জন (মৃত্যু ৫), রাজশাহী বিভাগে ৩৪৭ জন (মৃত্যু ১), রংপুর বিভাগে ১১৬ জন এবং সিলেট বিভাগে ৮৩ জন রোগী আক্রান্ত হয়েছেন। তবে রংপুর ও সিলেট বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১ হাজার ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৯ হাজার ৪৪০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad