ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের অ্যালামনাই সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) এর ৫ম মেগা রিইউনিয়ন ২৪ অক্টোবর দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডুফার সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠেয় বার্ষিক এই মিলনমেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন চলমান রয়েছে।
আগ্রহী সদস্যদের ১৫ অক্টোবরের মধ্যে এই গুগল ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে র্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। ইভেন্টটির মিডিয়া পার্টনার টাইমস অব বাংলাদেশ।


