সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান তার সঙ্গে (আনিস) কথা বলবেন।
ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিষয়ে জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।
রোববার রাতে সাড়ে আটটার কিছুক্ষণ পরে আনিস আলমগীর নিজেই ডিবি কার্যালয় থেকে সাংবাদিকদের এ তথ্য জানান।
আনিস আলমগীর জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।


