ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার এক প্রজ্ঞাপনে তাকে এ দুটি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই দুই দায়িত্ব থেকে সরিয়ে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে কেন শাহজাহান মিয়াকে সরানো হলো সে বিষয়ে কিছু জানায়নি মন্ত্রণালয়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়। সেসময় তিনি অতিরিক্ত সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় সংযুক্ত ছিলেন।


