ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন, গোয়েন্দা বিভাগ ১৭ জন এবং সিটিটিসি ৭ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬ টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।


