ঠাকুরগাঁও সীমান্তে ২৩ জনকে পুশইন

ঠাকুরগাঁও সীমান্তে ২৩ জনকে পুশইন
ওপার থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে এপারে কথিত 'বাংলাদেশি' নাগরিকদের 'পুশইন' করছে ভারতের বিএসএফ। গ্রাফিক্স: টাইমস
Advertisement
Advertisement

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ১২ জন নারী ও সাতজন শিশু রয়েছে।

শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত দিয়ে বিএসএফের এ অবৈধ পুশইনের ঘটনা ঘটে।

বিজিবি জানায়, শনিবার ভোরে জেলার হরিপুর উপজেলাধীন ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৭/১ এস পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৈত্রাণপুকুর নামক স্থানে বিএসএফ ২৩ জনকে অবৈধভাবে পুশইন করে।

আরও পড়ুন

বিজিবির টহল দল বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক চৈত্রাণপুকুর এলাকা থেকে তাদের আটক করে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হরিপুর থানায় সোপর্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবস্থান করে আসছিলেন।

ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, পুশইন করা ২৩ জনের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের প্রকৃত পরিচয় জানা গেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad