ট্রাম্পকে জন্মদিনের উপহার দিলেন কানাডার প্রধানমন্ত্রী

ট্রাম্পকে জন্মদিনের উপহার দিলেন কানাডার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ফ্রান্সের এভিয়াঁ-লে-বাঁ শহরে জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের উপহার দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

তিনি জানান, উপহারটি ট্রাম্পের ‘খুব পছন্দ হয়েছে’। সম্মেলনের শেষ দিনে বিশ্বনেতারা লেবাননে অবিলম্বে একটি শক্তিশালী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার একাধিক অনানুষ্ঠানিক আলোচনা হলেও কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। ওই সময়ে ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক ছিল শুধু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যকরণ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

আনুষ্ঠানিক বৈঠক না হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কার্নি বলেন, ‘এর কোনো বিশেষ অর্থ নেই।’

আরও পড়ুন

অনানুষ্ঠানিক আলোচনাগুলোতে অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইউক্রেন পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে কথা হয়েছে। কার্নি বলেন, ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ও লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা আশাব্যঞ্জক। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্যের নেতারাও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

কানাডার প্রধানমন্ত্রীর জানান, ইউক্রেন যুদ্ধ অবসানের চেষ্টায় যুক্তরাষ্ট্রের সুরে পরিবর্তন লক্ষ্য করা গেছে। তারা যুদ্ধের গতিপথ সম্পর্কে আরও বাস্তবসম্মত প্রত্যাশা করছে। রাশিয়ার বিরুদ্ধেও মার্কিন অবস্থান কঠোর হতে পারে।

এদিকে ইরান ও লেবাননে সাত হাজারেরও বেশি মানুষের প্রাণহানির পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তী সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। এই চুক্তিকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন তাঁরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad