রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৯২৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, সাতটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫টি বাস, ১৮টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট মামলা হয়েছে ১৪১টি।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, চারটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১১১ টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, সাতটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪৩টি বাস, তিনটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ২০৩টি মোটরসাইকেলসহ মোট মামলা হয়েছে ৪৫৭টি।
ট্রাফিক-উত্তরা বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ মামলা হয়েছে ৩৫১টি। ট্রাফিক-রমনা বিভাগে মামলা হয়েছে ১৪১টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মামলার মোট সংখ্যা ১২৯টি।
মামলার পাশপাশি অভিযানকালে মোট ৪১২টি গাড়ি ডাম্পিং ও ১৪১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ডিএমপি।


