টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ রোহিঙ্গা আটক
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ১৫)।

মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে বিশেষ অভিযান চালায়। এ সময় মো. আমিন (৩৮) নামে এক চিহ্নিত ‘রোহিঙ্গা সন্ত্রাসীকে’ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে র‍্যাব-১৫ এর অভিযান অব্যাহত থাকবে।’

আটক আসামি ও উদ্ধার করা অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad