ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
ওই আদেশে একজন জ্যেষ্ঠ জেলা পুলিশ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে তাকে শুক্রবারের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়। তবে আদেশে তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে আরও তিন জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। তারা হলেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।


