ঝালকাঠিতে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ঝালকাঠিতে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ
Advertisement
Advertisement

ঝালকাঠির কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম আলিফ (১৫)। সে রাজধানী ঢাকার উত্তরা হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানায়, ঈদের পাঁচদিন আগে আলিফ তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে আলিফ সাঁতার জানতো না।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইউনুচ জানান, আলিফ নদীতে ডুবে যেতে দেখে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বরিশাল থেকে ডুবুরির একটি দল এসে অভিযানে যোগ দিয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad