ঝড়ে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝড়ে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝড়ের কারণে লক্ষ্মীপুরে সড়কে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে মনোহরী(২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবক কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাদুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে সে কমলমগরের বাড়িতে ফিরছিল। হঠাৎ ঝড়-বাতাসের কারণে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা জানান, হঠাৎ করে ঝড় শুরু হলে সে বাতাসের মধ্যেই দ্রুত গতিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad