জুলাই হামলা: উসকানিদাতা জাবি শিক্ষকদের বিচার দাবি

জুলাই হামলা: উসকানিদাতা জাবি শিক্ষকদের বিচার দাবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় উসকানিদাতা শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাবি শাখা জাতীয় ছাত্র শক্তি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংঘটিত হামলায় উসকানিদাতা শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাবি শাখা জাতীয় ছাত্র শক্তি। এ সময় পরীক্ষার ফলাফলে অনিয়মে জড়িতদের বিচারের দাবিও জানানো হয়।

বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি পরিচালনা করেন সংগঠনের জাবি শাখার সংগঠক কাজী মেহেরাব।

সংগঠক খন্দকার আল ফাহাদ বলেন, ‘শুরু থেকে অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবি জানিয়ে আসছি। প্রশাসন বলছে, তারা শিক্ষকদের প্রতি অন্যায় করতে চান না। কিন্তু বারবার তারা শিক্ষার্থীদের ওপর অন্যায় করছে। আগে করেছে, এখনো করছে। গণআন্দোলনের মাধ্যমে আমরা এই প্রশাসনকে ক্ষমতায় এনেছি। কিন্তু তারা সেই আন্দোলনকে উপহাসে পরিণত করছে। তারা দায়িত্ব পালন করতে এসেছে নাকি আরামে সময় কাটাতে–সেটা বুঝতে পারছি না।’

আরেক সংগঠক নাদিয়া রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে যারা হামলায় জড়িত ছিল তাদের দেড় বছরের মধ্যে বিচার করা হয়েছে। তবে একই সময়ে উসকানিদাতা শিক্ষকদের বিচার হচ্ছে না। কেন তা সম্ভব হচ্ছে না।’

আরও পড়ুন

‘জাকসু নির্বাচনের আগে প্রশাসন আমাদের বলেছিল, ইউনিয়ন গঠনের এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত শিক্ষকদের বিচার শুরু হবে। কিন্তু নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই মাস, তবু শিক্ষকদের বিচারের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই’, বলেন তিনি।

সংগঠক জিয়া উদ্দিন আয়ান, ‘অভিযুক্ত শিক্ষকদের বিচার নিয়ে প্রশাসন বারবার দীর্ঘসূত্রতা করছে। আমরা মনে করি, আওয়ামী লীগ ঘেঁষা একটি সিন্ডিকেট এসব শিক্ষকদের রক্ষা করছে। ফলাফলের অনিয়মে যারা জড়িত, তারাও এই সিন্ডিকেটের ছত্রছায়ায় আছেন। এই প্রভাব বন্ধ করতে হবে।’

প্রশাসন যদি এবারও বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তাদেরও সাবেক উপাচার্য নুরুল আলমের মতো পদত্যাগ করতে হতে পারে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad