ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে পরিচালক ঈশিতা রানি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের প্রয়োজনীর ব্যবস্থা নিতে মহাপরিচালক (তদন্ত-১) একের কাছে পাঠানো জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।


