জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মনসুর রহমান।

বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর কাটানোর পর তিনি বাবার সঙ্গে তার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১৯৭৮ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে অবসর গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন

পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সকাল ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ।

এরপর মঙ্গলবার সকাল ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। এ অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর