নতুন কেন্দ্রীয় কর্মপরিষদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কর্মপরিষদে ৬৭ জন পুরুষ ও ২১ জন নারী সদস্য রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চ্যুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়।
নতুন কর্মপরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মুয়াযযেম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান, মো. শাহাবুদ্দীন, মো. ইজ্জত উল্লাহ, মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবুল আসাদ, মাওলানা মমতাজ উদ্দিন, মুহাদ্দিস আব্দুল খালেক, মো. জসীম উদ্দীন সরকার, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান বেলাল, আহসান উল্লাহ, রফিকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), কাজী দ্বীন মোহাম্মদ, এম কোরবান আলী, মো. আব্দুর রহমান মুসা, মো. কেরামত আলী, শফিকুল ইসলাম মাসুদ, মনজুরুল ইসলাম ভূইয়া, মাওলানা আবদুল মান্নান, নজরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), মাওলানা খলিলুর রহমান মাদানী, ছামিউল হক ফারুকী, আফম আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ আজীজুর রহমান, মাওলানা মঈনুদ্দিন আহমদ, মাওলানা হারুনুর রশিদ খান, মুহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আব্দুস সামাদ, মসিউল আলম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ আবদুল জব্বার, ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, শাহজাহান চৌধুরী, হেলাল উদ্দিন, নজরুল ইসলাম (চট্টগ্রাম), মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এটিএম আজম খান, জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, আবু তালেব মন্ডল, নজরুল ইসলাম (পাবনা), আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন (ঢাকা), আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান, মোহাম্মদ শিশির মনির, বদরুদ্দীন ও আবিদুর রহমান সোহেল।
এ ছাড়া নারী বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, সাবিকুন্নাহার মুন্নী, উম্মে নওরিন, হাবিবা আখতার চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার, ইরানী আখতার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি এবং মাহবুবা খাতুন শরীফা।


