ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১৪ জুন পর্যন্ত।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির সময়ে ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসে মোট ১৬ দিনের ছুটি থাকবে।
তবে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলো সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


