জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ জাপান আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার রাতে স্থানীয় সময় ১১টা ১৫ মিনিটে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের পর হোক্কাইদো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে জেএমএ’র মাত্রা ৭ দশমিক ২ হিসেবে জানালেও পরবর্তী বিশ্লেষণে ৭ দশমিক ৬ মাত্রা নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্রও সতর্ক করেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১ হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জাপান ও রাশিয়ার উপকূলে বিপজ্জনক ঢেউ আঘাত হানতে পারে।

তাৎক্ষণিক কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় মানুষজন ঘর থেকে বেরিয়ে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভবনের কাঁপা ও জিনিসপত্র পড়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।

পূর্ব জাপান রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে কিছু ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করেছে।

জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বলা হয়, দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটেই ছোট-বড় কোনো না কোনো কম্পন অনুভূত হয়।

২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো সতেজ, যা দেশটির অবকাঠামো ও মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। সোমবারের ভূমিকম্প সেই উদ্বেগ আবারও বাড়িয়ে দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad