ডেঙ্গু: একদিনে মৃত্যু ২, আক্রান্ত ৪৫৫

ডেঙ্গু: একদিনে মৃত্যু ২, আক্রান্ত ৪৫৫
যশোর সদর হাসপাতালের ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৫৫ জন রোগী।

এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই নতুন ভর্তি রোগী ১০৬ জন, আর উত্তর সিটিতে ৫৫ জন।

বর্তমানে সারা দেশে মোট ১ হাজার ৬৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৮৪ শতাংশই ঢাকার বাইরে।

মারা যাওয়া দুইজনই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলে, ২০২৫ সালের শুরু থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৮৪ জনে।

আরও পড়ুন

ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ২৩২ জন রোগী। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৬ শতাংশ।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণহানি হয় ডেঙ্গুতে।

তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়।

এ ছাড়া ডেঙ্গুতে আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১, জুন মাসে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো রোগীর মারা যাননি।

অন্যদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুন মাসে ৫ হাজার ৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়াও সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর মধ্যে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।  পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad