জাতীয় সংগীতের মাধ্যমে শুরু গণমাধ্যম সম্মিলন

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু গণমাধ্যম সম্মিলন
গণমাধ্যম সম্মিলন।
Advertisement
Advertisement

জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হল গণমাধ্যম সম্মিলন ২০২৬।

শনিবার সকালে ঢাকার খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউট অব বাংলাদেশে (কেআইবি) নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মিলনের আয়োজন করে।

সেখানে জাতীয় সংগীতের পর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টরিতে গণমাধ্যমের ইতিহাস ও স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরা হয়। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে এ সম্মিলন।

সম্মিলনে গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে সাংবাদিকরা তাদের বক্তব্য তুলে ধরবেন। সম্মিলনে আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধি ও কলাম লেখকরা অংশগ্রহণ করবেন।

আয়োজক সংগঠন বলছে, সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশ ধারাবাহিকভাবে সহিংসতায় (মব ভায়োলেন্স) আক্রান্ত। মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর এ ধরনের আক্রমণ নজিরবিহীন। এই অবস্থায় দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার জন্য একসঙ্গে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad