রুমিন ফারহানার নির্বাচনী সমাবেশে সংঘর্ষ, আহত ১০

রুমিন ফারহানার নির্বাচনী সমাবেশে সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভায় সংঘর্ষে আহত ব্যাক্তিরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুমিন ফারহানা সমাবেশস্থলে পৌঁছানোর পর ছবি তোলাকে কেন্দ্র করে উপস্থিত দুই কর্মীর মধ্যে ধাক্কাধাক্কি এবং কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের লোকজন লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের ঘটনায় সমাবেশ পণ্ড হয়ে যায়। এর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় রুমিন ফারহানা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকার পরিবেশ বর্তমানে শান্ত আছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad