জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ফের হামলার শিকার হয়েছেন। সোমবার গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে উপাচার্যের গাড়িতে অটোপাসের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হামলা চালান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
এর আগে, ২০২৫ সালের ২১ মে অটোপাসের দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় আহত হয়েছিলেন উপাচার্য।
সে সময় তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের অন্যায্য দাবি এবং অন্যায় আবদারের সঙ্গে কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অটোপাসকে সমর্থন করে না।
অটোপাশের দাবি নাকচ করে আমানুল্লাহ আরও বলেন, ‘শিক্ষার গুণগতমান বজায় রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস এবং গ্রেস নিরুৎসাহিত করছে। এ ব্যাপারে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় একবার অটোপাস দিলে দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে।


