জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগ
Advertisement
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়িতে ব্যবহৃত খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে অন্তর্ঘাতমূলক নাশকতার চেষ্টা হিসেবে দেখছে।

রোববার সকালে ক্যাম্পে ব্যবহৃত পানিতে অস্বাভাবিক ফেনা ও তীব্র দুর্গন্ধ লক্ষ্য করেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে সবাইকে ওই পানি ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। ফলে সময়মতো টের পাওয়ায় কোনো সদস্য হতাহত হননি।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে পানির নমুনা সংগ্রহ করে এবং ক্যাম্পের পানিসরবরাহ লাইনের পাশে (আলিনগর স্কুল থেকে আসা লাইন) একটি বিষের খালি কৌটা উদ্ধার করে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেল টাইমস অব বাংলাদেশকে বলেন, পানির নমুনা আদালতের অনুমতি নিয়ে পরীক্ষাগারে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জঙ্গল সলিমপুরে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। স্থানীয়দের ধারণা, প্রশাসনের অভিযান ব্যাহত করতে ও আতঙ্ক ছড়াতে এই চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সুনির্দিষ্টভাবে দায়ী করা হচ্ছে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad