‘ছাত্র আন্দোলনে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করছে’

‘ছাত্র আন্দোলনে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করছে’
সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকার গুরুত্বসহকারে নিয়ে তার সমাধান দিয়েছে। এরপর যা হচ্ছে, সেটা শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই, সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন মহলের চেষ্টা থাকতে পারে। তবে এর পেছনে কেউ থাকলেও, আমরাতো সামনে আছি।’

ব্রিফিংয়ে দেশে কোনো উগ্রবাদী সংগঠন নেই বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আরবি হরফের পতাকা টাঙাতে দেখা যায়। এ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে তৎপরতা তৈরি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন, এর পেছনে কারা আছে সরকার তা খতিয়ে দেখছে।

আরও পড়ুন

সেই পতাকা টাঙানোর পেছনের হোতাদের বিষয়ে সরকারের কাছে কোন তথ্য আছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি মনে করি দেশে কোন উগ্রবাদী সংগঠন নেই।’

‘আমরা ইংরেজিতে বলি যে এক্সট্রিমিস্ট। বাংলাদেশে এরকম কোন সংগঠন আছে, তৎপরতা আছে বলে আমরা মনে করি না। হুজুগে কিছু মানুষ ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো (পতাকা উড়ানো) চেষ্টা করছে’, যোগ করেন তিনি।

গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ার করে বলেন, দেশে উগ্রবাদী কোন সংগঠনকে মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। সরকার কোনোভাবেই কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলেও জানান তিনি।

তিনি আশা করেন, এ ক্ষেত্রে সরকার বিরোধীদলের পূর্ণ সহযোগিতা পাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর