চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতায় পুশইন চেষ্টা প্রতিহত

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতায় পুশইন চেষ্টা প্রতিহত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) তৎপরতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন গেট দিয়ে ভারতের গেদে ক্যাম্পের মাধ্যমে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

বিজিবি জানায়, ওই ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচ বছর বয়সী এক শিশু ছিল।

তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবি টহল দলের নজরে আসে। পরে বিজিবি তাদের প্রবেশে বাধা দিলে বিএসএফ বাধ্য হয়ে তাদের ফিরিয়ে নেয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad