চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হন। ছবি-টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আকন্দবাড়িয়া স্টার ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত যুবক হলেন রাকিবুল ইসলাম (৩০)। তিনি সদর উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের আকছেদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার রাতে রাকিবুল মোটরসাইকেল করে দর্শনা থেকে বাড়ি ফিরছিলেন। উপজেলার আকন্দবাড়িয়া স্টার ইটভাটার কাছে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে রাস্তার পাশের গাছে  ধাক্কা লেগে গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাকিবুল মারা যান।

নিহতের বাবা আকছেদ আলী জানান, রাকিবুল ইসলাম মোটরসাইকেল করে তার এক আত্মীয়কে নিয়ে দর্শনা হল্ট রেলস্টেশনে যান। এরপর তাকে স্টেশনে নামিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad