চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ।
সোমবার সকালে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে, রোববার রাতে উপজেলার পৌর এলাকায় আলাদা জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- পৌরসভার গোপালনগর গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৯), একই গ্রামের আবু বক্করের ছেলে সাজ্জাদুল ইসলাম (৩৬), মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৪৫) ও কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামের মোজেয়াের চৌধুরীর ছেলে মিন্টু (৪২)। তাদের মধ্যে মিন্টুকে জীবননগর হাসপাতাল পাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘জীবননগরে মাদক নির্মুল করতে নিয়মিত অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।’
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


