চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই মিলল কলসভর্তি রূপার মুদ্রা

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই মিলল কলসভর্তি রূপার মুদ্রা
চুয়াডাঙ্গায় মাটি খুঁড়ে পাওয়া গেল রূপার মুদ্রা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রূপকথার গল্পে শোনা যায় মাটির নিচে কলস ভরা গুপ্তধনের কথা। এবার সেই কল্পকাহিনি পেল বাস্তব রূপ। মাটি খুঁড়তেই পাওয়া গেল ব্রিটিশ আমলের (ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের) ১ হাজার ৮৭৬টি রুপার মুদ্রা।

শনিবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে রূপার মুদ্রাভর্তি কলস পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুদ্রাগুলো সংগ্রহ করে পুলিশ।

স্থানীয়রা জানায়, দোকান ঘর নির্মাণের জন্য কার্পাসডাঙ্গা বাজারের শহিদুল ইসলাম শনিবার সকালে এস্কেভেটর দিয়ে মাটি খুঁড়ছিলেন। এক পর্যায়ে মুদ্রা ভর্তি মাটির কলসটি উঠে আসে।

চুয়াডাঙ্গায় পাওয়া গেল রূপার মুদ্রা। ছবি: টাইমস

পরে স্থানীয় স্বর্ণকার মুদ্রাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ওগুলো রূপার মুদ্রা বলে নিশ্চিত করেন। এ সময় সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো ১৮৬৫ থেকে শুরু করে ১৯০২ এবং ১৯০৮ সালে তৈরি।

ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, সকাল থেকে বাজারে দোকান নির্মাণের কাজ করছিলেন তিনি। এস্কেভেটর দিয়ে মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির একটি কলস ভেঙে যায়। এক শ্রমিক ভাঙা কলস ওপরে তুলে এনে দেখতে পান সেটি ভর্তি সাদা কয়েন। পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায় এগুলো রূপার তৈরি।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাতব মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেগুলো পরীক্ষার জন্য চুয়াডাঙ্গায় পাঠানো হবে। মুদ্রাগুলো রূপার হোক বা অন্য কোনো ধাতুর, তা আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad