চুয়াডাঙ্গায় অবৈধভাবে ডিজেল রাখায় ৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় অবৈধভাবে ডিজেল রাখায় ৫ হাজার টাকা জরিমানা
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে ডিজেল রাখার অপরাধে আয়ুব রহমান নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সোমবার রাত সাড়ে ৮টার দিকে জুড়ানপুর ক্লাব মোড় থেকে ডিজেল জব্দ করে অভিযুক্তকে জরিমানা করে। অভিযুক্ত আয়ুব রহমান জুড়ানপুর গ্রামের বাসিন্দা।

জব্দকৃত প্রায় ৩০০ লিটার ডিজেল উপজেলা চত্বরে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad