গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
Advertisement
Advertisement

এসএসসি ও সমমানের পরীক্ষার আগের দিনও হাতে প্রবেশপত্র না পেয়ে সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা।

এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে।

জানা গেছে, উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের ৪০ জন পরীক্ষার্থী সকাল থেকে বিদ্যালয় ঘুরে রাত পর্যন্ত প্রবেশপত্র পায়নি। শিক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্র চাইলে প্রধান শিক্ষক নানা টালবাহনা করে, এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

সোমবার রাত সাড়ে ৮টা থেকে অবরোধ শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এসে প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad