চাটখিলে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাটখিলে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিহত খোকন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের তিন দিন পর খোকন (২৭) নামের এক যুবকের আগুনে পোড়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাসা থেকে বের হন খোকন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় শনিবার রাত ১০টার দিকে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে নিহতের পরিবার।

রোববার রাতে স্থানীয় এলাকাবাসী চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমানের বাড়ির পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্তের পর ময়নাতদন্তের জন্য উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, নিখোঁজের পর রাতেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মোন্নাফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ মুহূর্তে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad