চাকসু: দোয়া মাহফিলে ছাত্রদল প্যানেলের কার্যক্রম শুরু

চাকসু: দোয়া মাহফিলে ছাত্রদল প্যানেলের কার্যক্রম শুরু
Advertisement
Advertisement

­জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ছাত্রদল মনোনীত প্রার্থীরা চাকসু নির্বাচনের প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার বাদ আসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে চবির ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের  ফরহাদ হোসেন, হৃদয় চন্দ্র তরুয়া, ওয়াসিম আকরামসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে ছিলেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস প্রার্থী শাফায়াত হোসেনসহ পূর্ণ প্যানেলের সদস্যরা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বর্তমান সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad