চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টিমন নাচোল উপজেলা বান্দ্রা গ্রামের বাসিন্দা। আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর ৬ টার ২০ মিনিটে টিমন একটি পাওয়ার টিলার নিয়ে দেওপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান টিমন।

পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad