চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মো. নুরুজ্জামান মাল (৮০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ মৃধা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. নুরুজ্জামান মাল চাঁদপুর সদর উপজেলার উত্তর আশিকাটি গ্রামের বাহরী মালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এদিন দুপুরে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর  রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad