চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় সাতজন মুসল্লি। বৃহস্পতিবার সকালে সীমিত পরিসরে এ জামায়াত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইমামতি করেন মাওলানা ইসহাকের পুত্র মাওলানা আবুবক্কর চৌধুরী। ছোট পরিসরের এ জামায়াতে অংশ নেন মাত্র সাতজন মুসল্লি।
জানা যায়, ভিন্ন মতাবলম্বী হওয়ায় তারা প্রতি বছর আগাম ঈদ উদযাপন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি; নিজস্ব ব্যবস্থাপনায় তারা ঈদের নামাজ আদায় করেন।
এদিকে, এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন হিসেবে দেখছেন, আবার কেউ সামগ্রিক সামাজিক ও ধর্মীয় ঐক্যের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।


